×

শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক

টানা দুই পরাজয়ে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল তুরস্কের। শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। তবে সেই ম্যাচেই চমক দেখিয়েছে তারা। নাটকীয় লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে তুরস্ক।

তবে এই হারেও যুক্তরাষ্ট্রের নকআউট পর্বে ওঠা নিশ্চিত ছিল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে টানা জয় পাওয়ায় তারা আগেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছিল।

সোফাই স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ম্যাচের তৃতীয় মিনিটেই স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি আসে। তবে মাত্র ১০ মিনিটেই সমতায় ফেরে তুরস্ক। এটি ছিল চলতি বিশ্বকাপে দলটির প্রথম গোল।

এরপর ৩১তম মিনিটে বারিশ আলপার ইলমাজ গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তুরস্ক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে যুক্তরাষ্ট্র। ৪৯তম মিনিটে সেবাস্টিয়ান বারহাল্টারের জোরালো শটে সমতাসূচক গোল আসে। এরপর ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল।

কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে কান আইহানের গোল বদলে দেয় সব হিসাব। তাঁর শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তুরস্ক, আর চলতি বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পায় যুক্তরাষ্ট্র।

আগামী ১ জুলাই ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)