
খুলনায় বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭-৮ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম সাইদুর রহমান সাইদ (২৫)। তিনি পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এটি পুকুরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
