×

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেলেন কামরুল ইসলাম

কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে গ্রেড-৬ এর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)