
পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
পরিদর্শনকালে রিজভী বলেন, “আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের বিষয়ে সরকার আশ্বস্ত করেছে। বড় মেয়ে রাইসার পড়াশোনার দায়িত্বও নেওয়া হয়েছে। আমরা সবাই এই পরিবারের পাশে থাকবো।”
এ সময় রামিসার পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, মাহবুবুল ইসলাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন উপস্থিত ছিলেন।
