×

জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। ক্ষমতাচ্যুত সরকার দীর্ঘ ১৭ বছর দেশটির অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, এজন্য ধৈর্য ধরে কিছুটা সময় দিতে হবে।

আজ দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম কায়সার লিংকন নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সব ধরনের ভেদাভেদ ভুলে নির্বাচনে জয় ছিনিয়ে আনতে হবে।

সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এতে জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)