×

নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির আর সুযোগ নেই: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশে আর কোনো ধরনের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি ইতোমধ্যে প্রার্থী দিয়েছে। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)