×

দিমেক হাসপাতাল কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় ড্যাবের অভিনন্দন

সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় মন্ত্রীর বাসভবনে ড্যাব জেলা শাখার সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর নেতৃত্বে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।

এ সময় ড্যাব নেতৃবৃন্দ ও চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা দেশের একটি গুরুত্বপূর্ণ সেবামূলক পেশায় নিয়োজিত রয়েছেন। জনগণকে যথাযথ ও মানসম্মত চিকিৎসা সেবা দিতে পারলে সমাজ উপকৃত হবে। রোগীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ড্যাবের সদস্য ও দিনাজপুর মেডিকেল কলেজের নিউরোসার্জন অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম, দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. গোলাম মোস্তফা সরকার, ডা. আসাদ শেখ পারভেজ, ডা. গোলাম রব্বানীসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)