
নিজস্ব প্রতিবেদক-
দিনাজপুরের বিরামপুরে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা ফেসিং -এ সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের সাথে বেসরকারি সংস্থা ডেমোক্রেসিওয়াচ মঙ্গলবার (১৬ জুন) জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষন ও পরামর্শ সভা করেছে।
উপজেলা কনফারেন্স হলে ডেমোক্রেসিওয়াচ এর নাগরিক প্লাটফর্মের আহবায়ক অধ্যক্ষ শিশির কুমার সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা: তানজিনা খাতুন। প্রধান অতিথি সহ সভায় আরো বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, তথ্য সেবা কর্মকর্তা খুরশিদা পারভিন, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) সভাপতি শাহ্ আলম মন্ডল, উত্তরবঙ্গ শিশু ফোরামের প্রতিনিধি রোপেন সরেন, পল্লী শ্রী’র এরিয়া ম্যানেজার দেলোয়ার হোসেন, ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান, ডেমক্রেসিওয়াচের জেলা সমন্বয়কারী শহিদুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোফাকারুল ইসলাম, গ্রাম বিকাশের ফিল্ড কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল হক প্রমূখ।
