
মোঃ শাহ্ আলম মন্ডল-
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ১ হাজার ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাইমদ ও মাদক বিক্রির ৪ হাজার টাকা সহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরামপুর থানায় আলাদা ৩টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার।
আটককৃত মাদক কারবারিরা হলেন, বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের চৌঘরিয়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে আসমান আলী (৫২), খানপুর ইউনিয়নের বটতলী গ্রামের মৃত মিকাইয়েল কিস্কুর স্ত্রী মারিয়া সরেন (৫০), বিরামপুর পৌরসভার বিছকিনি গ্রামের মৃত কবাজ মন্ডলের ছেলে তাজমল হেসেন (৪৬), তাজমল হোসেনের স্ত্রী লাইলী বেগম (৩৭) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সবুজ (২৩)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
