×

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।

তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর মূল তাৎপর্য নিহিত। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই সবার প্রত্যাশা।

মন্ত্রী দেশবাসীর প্রতি স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। একইসঙ্গে দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)