×

বিরামপুরে কৃষকদের বীজ ও সার এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে আর্থিক অনুদান প্রদান করলেন সমাজকল‍্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

‎মোঃ শাহ্ আলম মন্ডল- দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে মৌ বাক্স এবং মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। পাশাপাশি সম্প্রতি কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় বিরামপুর উপজেলার নিহত ৪ জনের পরিবারে আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন মন্ত্রী।


‎শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন -এমপি আর্থিক অনুদানের চেক, মৌ বক্স, বীজ ও সার বিতরণ করেন।

‎এসময় সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপকারভোগী কৃষক ও সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)