
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘কৃষক কার্ড’ গ্রহণ করে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
কবির হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ‘কৃষক কার্ড’ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। তার সরলতা ও কৃষক জীবনের গল্প অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Sultan Salauddin Tuku।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কবির হোসেনের মৃত্যুতে স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
