
নিজস্ব প্রতিবেদক-
দিনাজপুরের বিরামপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রীজ সংলগ্ন পার্কে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু প্রমূখ।
