×

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি।

পবিত্র হজব্রত পালন শেষে শনিবার পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি। আজ আরও ৩ হাজার ৬৪৬ জন হাজি ৯টি ফ্লাইটে দেশে ফিরবেন। এর ফলে মোট হজযাত্রীর অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন।

অবশিষ্ট হাজিরা নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হবে।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অনেক হাজি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিরা এ ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যৎ হজযাত্রীদেরও সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।

এদিকে, গতকাল পর্যন্ত মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া সৌদি আরবের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৩৯৮ জন হাজি।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২২ জন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)