×

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ১০ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা এলাকা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদক মামলার আসামি এবং অপর তিনজন অন্যান্য মামলার আসামি।

আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)