×

গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

গাইবান্ধার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের থুটিয়াপুকুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক নারী নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয় এবং আরও ১২ জন আহত হন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রিক্তা খাতুন (২৭) গাইবান্ধা সদর উপজেলার সাহারবাজার এলাকার বাসিন্দা এবং আজিজাল হকের স্ত্রী। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)