×

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে টিকার ভাইস প্রেসিডেন্ট

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের Turkish Cooperation and Coordination Agency (TIKA)-এর ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরচান এবং তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন খাতে টিকার সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় মন্ত্রী বাংলাদেশে টিকার বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রশংসা করেন। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণে ভবিষ্যতে আরও সহযোগিতা প্রত্যাশা করেন।

ড. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি করেছে, যা দুই দেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাতে টিকার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নারী-শিশু উন্নয়নে গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতেও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)