×

বিরামপুরে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক সেবনের অপরাধে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল ২২ জুন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭:১০ ঘটিকায় বিরামপুর থানার চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ স্বপন হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত স্বপন হোসেন ওই এলাকার রিয়াজুল ইসলাম ওরফে শিয়ালুর ছেলে। এর আগে, একই দিন বিকেল ৫:০০ ঘটিকায় শিমুলতলী এলাকার তপন মহন্তের লিচু বাগানের ভেতর থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— শিমুলতলী গ্রামের মৃত গগন চন্দ্র মহন্তের ছেলে শ্রী গৌতম কুমার মহন্ত (৪২) এবং গড়েরপাড় (শিমুলতলী) এলাকার মৃত রমজান আলীর ছেলে এনামুল হক (৩৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত এই ৩ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় পৃথক ২টি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, একই দিনে মাদক সেবনের অপরাধে মোঃ রাসেদ মাহমুদ (২৭) নামের এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রাসেদ বিরামপুর পূর্ব পাড়া এলাকার মোঃ দীন মোহাম্মদের ছেলে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)