×

ভূমিকম্পের তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে ১১ বছরের শিশুকে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তিন দিনেরও বেশি সময় পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘কয়েক মিনিট আগে কারাবায়েদা এলাকা থেকে ১১ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে প্রতিটি প্রাণই ভেনেজুয়েলার জন্য আশার প্রতীক।’

পোস্টটির সঙ্গে উদ্ধার অভিযানের একটি ভিডিওও শেয়ার করেন তিনি, যেখানে ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে জীবিত বের করে আনার দৃশ্য দেখা যায়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)