×

শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে ১৫ লিটার বিদেশি মদ আটক

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফটের সদস্যরা। আটক করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

বুধবার (১২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়। এ সময় যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল মদ উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের আরেক যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।

দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)