
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে দ্রুত ফাইভ-জি নেটওয়ার্ক চালুর সম্ভাবনা ও প্রয়োজনীয় উদ্যোগের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
এ সময় আজিয়াটা গ্রুপ বাংলাদেশের বিনিয়োগবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। পাশাপাশি দেশের ডিজিটাল রূপান্তর ও টেলিকম খাতে ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়।
