×

প্রধানমন্ত্রীর সঙ্গে এমএমসি পোর্টস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোখতার আল-বুখারি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করে এমএমসি পোর্টস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে বিনিয়োগের প্রস্তাবও তুলে ধরা হয়।

এ সময় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)