×

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এয়ারএশিয়া সিইও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিংগাম।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন এবং বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ-সুবিধা নিয়েও মতবিনিময় করেন তারা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)