
দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশনে আইনগত প্রক্রিয়া শেষে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য ধ্বংস করা হয়েছে।
আজ বুধবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার গোয়াহারা শ্মশান সংলগ্ন নির্ধারিত স্থানে এসব পণ্য বিনষ্ট করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গত ১৭ আগস্টের স্থায়ী আদেশ (নং-৪০/কাস্টমস/২০২৬) অনুযায়ী, কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ প্রক্রিয়া শেষে ২ হাজার ১৭৫টি জিআরভুক্ত পণ্য ধ্বংস করে।
রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে গঠিত ধ্বংস কমিটি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল আনুমানিক ১ দশমিক ৫ মেট্রিক টন খাদ্যদ্রব্য, তামাকজাত পণ্য, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পচনশীল ও ক্ষতিকারক দ্রব্য। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
হাকিমপুর পৌরসভার সরবরাহ করা বুলডোজার ও এক্সকাভেটর দিয়ে নির্ধারিত স্থানে এসব পণ্য গুঁড়িয়ে দেওয়া হয়। পরে পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে সেগুলো মাটিচাপা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd