
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন এমপির মা আমেনা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।
আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমেনা বেগমের মৃত্যুতে তার শোকবিহ্বল পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যথী। মরহুমা আমেনা বেগম একজন পরহেজগার ও পরোপকারী নারী হিসেবে প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি নীতিবান মহিলা হিসেবে তার সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
শোকবার্তায় রুহুল কবির রিজভী আমেনা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd