
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
আজ বহদ্দারহাট কাঁচাবাজার মসজিদের সামনে থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়কের বহদ্দার পুকুরপাড় এলাকা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে অনিয়মভাবে বসানো প্রায় দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিনের জটলা নিরসনের পাশাপাশি সড়ক ও ফুটপাত পথচারী ও যানবাহন চলাচলের জন্য দখলমুক্ত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা ও এস্টেট শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও স্থানীয় চান্দগাঁও থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
সংস্থা সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এবং নগরীর যানজট নিরসনে ফুটপাত পুনর্দখল রোধে চসিকের এ ধরনের পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd