
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোকে দুর্বল করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, "পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোকে দুর্বল করে দিয়েছে। তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে বর্তমানে সেখানে বিলাসী জীবনযাপন করছে। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী শক্তি জনগণের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে।"
বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যারা চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, সরকারের পাশাপাশি তাদের সহযোগিতায় নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূল করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যাপক গণআন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd