
নেপালের চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় অন্তত ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ জনে।
সোমবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ নিয়ে উদ্ধার অভিযান ষষ্ঠ দিনে গড়িয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপির।
এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে নেপাল ও চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৪৭১।
নেপালে নিখোঁজদের তালিকায় ৫৯২ জন বিদেশি নাগরিকও রয়েছেন।
তবে বন্যার প্রবল স্রোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে কর্মরত নিখোঁজ শ্রমিকের সংখ্যা সোমবার ৯৩৩ থেকে কমে ৬৩৯ জনে দাঁড়িয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রকাশিত হালনাগাদ তথ্যে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটির ৩ হাজার ৩৩৩ জন নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।
এর মধ্যে নুওয়াকোট জেলায় ১ হাজার ১৫৮ জন এবং রাসুয়া জেলায় ৮৬৫ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজদের মধ্যে নেপাল সেনাবাহিনীর ৪৫ জন সদস্য, ৩৮ জন পুলিশ কর্মকর্তা এবং শুল্ক ও অভিবাসন বিভাগের ১৮ জন কর্মকর্তা রয়েছেন।
এদিকে ভারতের উত্তর প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, নেপাল থেকে প্রবাহিত নদীগুলো থেকে তারা ১৭টি মরদেহ উদ্ধার করেছেন।
ধারণা করা হচ্ছে, মরদেহগুলো বন্যায় নিখোঁজ বা মৃত ব্যক্তিদের। এসব মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ।
তবে উদ্ধার করা ১৭টি মরদেহ নেপাল ও চীনে বন্যায় মৃতের মোট সংখ্যার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd