
জমকালো আয়োজন, সুসজ্জিত মঞ্চ এবং হাজারের বেশি নামীদামি অতিথির উপস্থিতিতে চলছিল একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি Melania Trump। এছাড়া যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার প্রায় সব সদস্যই এতে অংশ নেন।
সবকিছু স্বাভাবিকভাবে চললেও হঠাৎ বিকট শব্দে থমকে যায় পুরো আয়োজন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা। নিরাপত্তাজনিত শঙ্কায় অনেক অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন, চারদিকে শুরু হয় হট্টগোল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে তাৎক্ষণিকভাবে মঞ্চ থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে অন্য অতিথিদেরও সরিয়ে নেওয়া হয়।
CNN-এর বরাতে জানা গেছে, সন্দেহভাজন বন্দুকধারী ৩০ বছর বয়সী একজন পুরুষ, যিনি ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন।
অন্যদিকে BBC জানিয়েছে, ঘটনার কিছু সময় পর ট্রাম্প দম্পতিকে Hilton Hotel থেকে নিরাপদে White House-এ ফিরিয়ে নেওয়া হয়েছে।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছে একাধিক অস্ত্র পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd