
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দিন হায়দার বলেছেন, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজিয়ে এতে ভারসাম্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। ইতোমধ্যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হয়েছে।
তিনি বলেন, গত ১৭ বছর স্বাস্থ্য খাতকে দলীয়করণ করা হয়েছে। ফলে এ খাত ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। সেখান থেকে বের হয়ে স্বাস্থ্য খাতে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
আজ বুধবার দুপুরে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. এস এম জিয়া উদ্দিন হায়দার বলেন, হাসপাতাল পরিদর্শনের সময় রোগীদের সঙ্গে কথা বলেছেন। রোগীরা সেবা পেয়ে সন্তুষ্ট বলেও জানান তিনি। তবে হাসপাতালে বেড সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত বেডের তুলনায় চার-পাঁচ গুণ বেশি রোগী চিকিৎসা নিতে আসছেন। এর ফলে একদিকে যেমন জনবল সংকট রয়েছে, অন্যদিকে স্বল্প জনবল দিয়ে অতিরিক্ত রোগীকে সেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।
তিনি বলেন, দেশের অধিকাংশ হাসপাতালেই কমবেশি একই ধরনের পরিস্থিতি রয়েছে। এ সমস্যা সমাধানে জনবল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মনিরা হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড. এ এস এম সোহরাব আল হোসাইন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল, আরএমও মো. রুকনুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. এস এম জিয়া উদ্দিন হায়দার হাসপাতালের প্রশাসনিক ভবন, ডায়ালাইসিস বিভাগ, জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড, স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট, মেডিসিন ওয়ার্ড, আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট এবং শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd