সরকারি অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ায় এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বরখাস্তের নির্দেশ পাওয়া চিকিৎসক হলেন ডা. মঈনুল হাসান চিশতী। তিনি নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সরকারি অফিস চলাকালে ওই চিকিৎসককে প্রাইভেট চেম্বারে চিকিৎসাসেবা প্রদানরত অবস্থায় হাতেনাতে ধরেন তিনি।
পরে ঘটনাস্থলেই চিকিৎসক ডা. মঈনুল হাসান চিশতীকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd