
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতদের সবাই বাংলাদেশি।
রোববার স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী।
তিনি জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করতে জটিলতা দেখা দিয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের পরিচয় শনাক্তে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd