
মোঃ হানিফুর রহমান-
ভেরিকোস ভেইন নামক বিরল ও জটিল রোগে আক্রান্ত হয়ে পঙ্গুত্বের আশঙ্কায় দিন কাটাচ্ছেন ২৭ বছর বয়সী যুবক মোঃ রবিউল ইসলাম। তিনি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রাজারামপুর এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ মৃত আব্দুল বারী এবং মাতা মোছাঃ শাহনাজ বেগম।
দেশের একাধিক শীর্ষস্থানে দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পরও কোনো সুফল মেলেনি; বরং দিন দিন জটিল হচ্ছে তার শারীরিক অবস্থা। বছরের পর বছর ধরে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ইতোমধ্যে নিঃশেষ হয়ে গেছে রবিউলের জীবনের সমস্ত সঞ্চয়।
জীবিকার তাগিদে দীর্ঘ ১৪ বছর ধরে বিরামপুর ঘাটপাড়ের ঐতিহ্যবাহী চায়ের দোকান ‘জীম টি স্টল’-এ কাজ করেছেন রবিউল। সেখান থেকে পাওয়া আয় দিয়েই এতদিন নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে কোনো কাজ-ই চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রবিউল আজ অসুস্থতার কারণে পুরোপুরি বেকার, যা পরিবারটিকে ঠেলে দিয়েছে চরম আর্থিক অনটনে। চিকিৎসকেরা জানিয়েছেন, রবিউলকে পুরোপুরি সুস্থ করে তুলতে দ্রুত ভারতের ভেলোরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে সেই সামর্থ্য নেই পরিবারটির। জরুরি ভিত্তিতে এই উন্নত চিকিৎসা না পেলে রবিউলের একটি পা কেটে বাদ দিতে হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।
রবিউলের পা বাঁচাতে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন কয়েক লক্ষ টাকা। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আকুল আবেদন জানিয়েছে তার পরিবার। আপনার সামান্য সহায়তাই পারে রবিউলের জীবন বাঁচাতে এবং তার পঙ্গুত্ব রোধ করতে।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd