
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গতরাতে টুর্নামেন্টের সূচি ও গ্রুপিং ঘোষণা করেছে।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আসর। এটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে ষষ্ঠ নারী এশিয়া কাপ। এর আগে চারটি আসর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল।
আসন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
গ্রুপ পর্বে বাংলাদেশ ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ৬ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা। ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের গ্রুপ পর্ব।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।
গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। আগামী ১০ সেপ্টেম্বর প্রথম (এ১-বি২) এবং ১১ সেপ্টেম্বর দ্বিতীয় (এ২-বি১) সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল মাঠে গড়াবে ১৩ সেপ্টেম্বর।
নারী এশিয়া কাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশ ও শ্রীলঙ্কা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd