
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টা ১০ মিনিটে রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল মহানগরীর চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুর পাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আশপাশের স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত মালিক বা সংশ্লিষ্টদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
র্যাব-৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উদ্ধার করা বিদেশি পিস্তল ও গোলাবারুদ জিডি মূলে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd