
বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার উন্নয়নকাজে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিটি নির্বাচনি এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
মন্ত্রী জানান, এই অর্থ মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নকাজে ব্যয় করা হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মির্জা ফখরুলের বক্তব্যের পর স্পিকার এ উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, দীর্ঘ সংসদীয় জীবনে তিনি নিজেও বিরোধী দলের সদস্য ছিলেন, কিন্তু তখন এ ধরনের কোনো বরাদ্দ পাননি।
স্পিকার বলেন, “৪০ বছর আমি এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি, প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।”
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd