
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান, বাজনা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “শুধু খেলাধুলা করলেই হবে না, লেখাপড়া ও সৃজনশীল কর্মকাণ্ডেও এগিয়ে যেতে হবে। তোমরা দেশের ভবিষ্যৎ, তাই সব ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে।”

তিনি জানান, চলতি বছরই মাধ্যমিক পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী বছর ‘প্রাইম মিনিস্টার কাপ’ চালুর উদ্যোগও নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ফুটবলের পাশাপাশি ক্রিকেট, সাঁতার, হকি, টেনিসসহ বিভিন্ন খেলায় অংশ নিতে হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, “ক্রিকেটের মাধ্যমে বিশ্ব বাংলাদেশকে চেনে। আমরা চাই ফুটবল, হকি, সাঁতার ও টেনিসের মাধ্যমেও বাংলাদেশ বিশ্বে পরিচিত হোক। তোমরাই হবে দেশের দূত।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখের বেশি শিক্ষার্থী এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে। প্রায় ১ লাখ ২৩ হাজার ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় এ আয়োজনকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বালিকা বিভাগের ফাইনালে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বালক বিভাগের ফাইনালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
পরে প্রধানমন্ত্রী বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, পদক ও নগদ অর্থ তুলে দেন। একইসঙ্গে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং ম্যাচ পরিচালনায় দায়িত্ব পালনকারী রেফারিদেরও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd