
আসন্ন জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতের কার্যক্রমের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তার অনুদানও দ্বিগুণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী মেনিফেস্টো এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। আগামী বছরে প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এতিম শিশুদের শুধু আশ্রয় দেওয়া নয়, দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়েও কাজ চলছে।
এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের ঘাটতি রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে সেবার মান উন্নয়নে কাজ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd