
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মাদকাসক্তি ও কিশোর গ্যাং বর্তমানে দেশের অন্যতম সামাজিক সমস্যা। এসব থেকে তরুণ সমাজকে দূরে রাখতে নৈতিক শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
রোববার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর বি.সি. লাহা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এঞ্জেলস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুবসমাজ ও শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশু-কিশোরদের আগ্রহী করে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
এঞ্জেলস ক্লাবের সাবেক সভাপতি ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আজিমউদ্দিন স্বাগত বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, গ্রিনল্যান্ড গ্রুপের পরিচালক আনসার উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd