
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে বসবাস করে আসছেন। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও উন্নয়নের স্বার্থে সব ধর্ম, বর্ণ ও জাতিসত্তার মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আজ আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির অপচেষ্টা চালাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করে, সেই প্রত্যাশা পূরণ করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিখন বণিক, শিকদার হাফিজুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd