
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কৃষি জমি দ্রুত কমে যাচ্ছ, এটা শঙ্কার কথা। আগামী প্রজন্মের জন্য কৃষি জমি বাঁচাতে হবে, নইলে ভবিষ্যতে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে।
তিনি বলেন, কৃষি জমি যতটা সম্ভব রক্ষা করতে হবে, কোনোভাবেই নষ্ট করা যাবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে জমির অপচয় কমানোর কথাও উল্লেখ করেন।
আজ (বুধবার) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শিক্ষার উন্নয়নে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং তার সুফল ইতোমধ্যেই অনেকাংশে দৃশ্যমান হয়েছে। আগামীতে শিক্ষা খাতের উন্নয়ন আরও দৃশ্যমান হলে মানুষ সহজেই তা বুঝতে পারবে।
এসময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ড. মোহাম্মদ ইসরাফিল শাহীন ও জেলা প্রশাসক রফিকুল হকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ঠাকুরগাঁও মেডিকেল কলেজের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এছাড়া নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজের কাজও ঘুরে দেখেন।
সম্পাদক ও প্রকাশক:
এ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম
নিবার্হী সম্পাদক: মোঃ শাহ আলম মন্ডল
বার্তা সম্পাদক: ১। মোঃ মঈনুল ইসলাম
২। মোঃ হানিফুর রহমান
মফস্বল সম্পাদক: মোঃ হাসিন ইশরাক সরকার
অফিস:
ঘাটপাড়, বিরামপুর,দিনাজপুর
ইমেইল:birampurbd26@gmail.com
মোবাইল: সম্পাদক ও প্রকাশক: 01716-559608
নির্বাহী সম্পাদক: 01715-778350
Copyright © 2026 Birampurbd