
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা PETRONAS গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডাতুক সাজালি হামজা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের Shangri-La Kuala Lumpur হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিশ্চিতকরণ এবং পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
